বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে একযোগে আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) থেকে এলএল.বি প্রিলিমিনারি ও ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৯.০টা থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশের বিভিন্ন কলেজ ও আইন মহাবিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও প্রিলি ও ফাইনাল দুই পর্বের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্র সচিব ও হল পরিদর্শকদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
পরীক্ষার্থীদের অবশ্যই মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষার হলে মোবাইল ফোন, ব্যাগ, বই, ক্যালকুলেটর (অনুমোদিত ব্যতীত), স্মার্টওয়াচসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
প্রশ্নপত্রে উল্লিখিত বিষয় কোড ও শিরোনাম ব্যতীত অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। ওএমআর শিটে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড পূরণ করতে হবে।
পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের উদ্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত দিন, তারিখ ও সময়সূচি অনুযায়ী সবাইকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে।