× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫৮ বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মাদক ও ভায়াগ্রা জব্দ

আব্দুল্লাহ আল মামুন।

০৪ নভেম্বর ২০২৬, ১৮:২৩ পিএম । আপডেটঃ ০৪ নভেম্বর ২০২৬, ১৮:২৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ২৯০ বোতল উইনসেরেক্স সিরাপ ও ১ হাজার ১ পিস ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে নতুনকোলা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। ব্যাটালিয়নের অধীনস্থ একটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৫৯/২-এস পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নতুনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঁচা রাস্তা থেকে এসব সিরাপ জব্দ করা হয়। হাবিলদার মো. একলিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৯০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। সীমান্তের ৭১/এমপি পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আলমের আমবাগান থেকে ১ হাজার ১ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়। নায়েক মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ওষুধ উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ৪ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.