মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের পলাতক সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ, পুত্র ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা সাবেক এমপি পুত্র ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের জুলাই আন্দোলন পরবর্তী ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন।
একই সময়ে সোমবার দিবাগত রাতে নিজ এলাকায় আত্মগোপনে থাকা সহযোগী সংগঠন জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেপ্তার করে পুলিশ। নিক্সনকে চলতি বছরের আগস্ট মাসে মৌলভীবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ (মামলা নং ১৪ তারিখ ২৪/০৮/২৬)।
অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পলাতক কামাল হোসেন এর অনুসারী হিসেবে পরিচিত। ২৪ সালের জুলাই আন্দোলনের পর আওয়ামী সরকারের পতন হলে মৌলভীবাজারের অন্যান্য নেতাদের মতো নিক্সনও আত্মগোপনে চলে যান। তবে সামাজিক মাধ্যমে তাঁকে সরব থাকতে দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পলাতক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান।