× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে জেলা পরিষদের প্রশাসককে বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

মো. এনায়েত হোসেন, নোয়াখালী

০২ নভেম্বর ২০২৬, ২১:২৩ পিএম

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদকে বীরমুক্তিযোদ্ধারে পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালীর মাইজদীতে মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।  নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ। বিশেষ  অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব  বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুইয়া.সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজুলল হক বাদল, মুক্তিযুদ্ধা সন্তান শাহাদাত হোসেন বাবু, কাজি ফাহাদ, আব্দুস সাত্তার, শাহাজাহান, আলমগীর ও অঙ্কনসহ প্রায় দুইশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ নোয়াখালী জেলায় বীরমিক্তিযোদ্ধারে যে কোন সমস্যা সমাধানে তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.