× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্যামনগরে বনদস্যু নির্মূল ও সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে হরিনগর বাজারে মানববন্ধন

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

০১ নভেম্বর ২০২৬, ১৫:২৩ পিএম

সুন্দরবনের জলদস্যু ও বনদস্যুদের চিরতরে নির্মূল এবং জেলে-বাওয়ালী ও স্থানীয় লোকজনের জীবন-জীবিকার সুরক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে শত শত সাধারণ জেলে, বাওয়ালী ও স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল এলাকার দরিদ্র জেলে ও বাওয়ালীরা দীর্ঘদিন ধরে একটি চক্রের চাঁদাবাজি ও বনদস্যুদের নির্যাতনে অতিষ্ঠ। জীবিকার তাগিদে বনে গেলে তাদের জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হয়। অবিলম্বে এই বনদস্যুদের চিরতরে নির্মূল এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মানববন্ধনটি একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন— মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নূর ইসলাম হাজি, শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য মো. আ. রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসিদুর রহমান বাবু, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমেদ আলী, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হামজা, জামায়াতে আমীর মাওলানা আবুল হোসেন, যুবদলের কার্যনির্বাহী আহ্বায়ক মিয়ারাজ হোসেন, বিশিষ্ট সমাজসেবক কৃষ্ণপদ প্রমাণ্য, ৪নং ওয়ার্ডের কার্যনির্বাহী সদস্য আ. তালেব, জেলে প্রতিনিধি ও আহ্বায়ক হাবিবুল্লাহ ও আ. আতিয়ার রহমান এবং স্থানীয় জেলে আ. রব (পিতা: মিয়ারুর রহমান, সরাঘাত)।

মানববন্ধন শেষে বক্তারা দ্রুত সময়ের মধ্যে বনদস্যু দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.