× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের রংপুর জেলা কমিটি অনুমোদন: সভাপতি সুশান্ত, সম্পাদক ফারুক

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫৭ পিএম

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রংপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিতে দৈনিক মায়াবাজার এর ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত চন্দ্র ভৌমিককে সভাপতি ও ঢাকা পোস্টের রংপুর ব্যুরো প্রধান ফরহাদুজ্জামান ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু ও মহাসচিব মো. ওমর ফারুক সোহেল এই কমিটি অনুমোদন করেন। 

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। 

উল্লেখ্য; আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশ সরকার নিবন্ধিত (রেজিস্ট্রেশন নম্বর: সি-২০৫১৫০/২০২৫) একটি অলাভজনক সাংবাদিক সংগঠন। গত আগস্ট মাসে রাজধানীতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের প্রধান উদ্দেশ্য- সত্য, বস্তুনিষ্ঠতা, ন্যায়বিচার ও পেশাদারিত্বের ভিত্তিতে একটি শক্তিশালী ও স্বাধীন সাংবাদিক সমাজ গড়ে তোলা। মূল লক্ষ্য সাংবাদিকদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.