× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঐতিহ্যবাহী মুকুল ফৌজ ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

৩১ অক্টোবর ২০২৬, ১৪:৪১ পিএম

গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় নেত্রকোনা পৌর শহরের আরামবাগ এলাকায়  অবস্থিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের তৃতীয় তলায় ঐতিহ্যবাহী মুকুল ফৌজ ক্লাবের সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে এক জরুরী সভা আয়োজন করা হয়।

উক্ত সভায় ক্লাবের সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কন্ঠভোটের মাধ্যমে মো. শফিকুল ইসলাম কে সভাপতি ও রাব্বি খান কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক গণমাধ্যমকে জানান তারা মুকুল ফৌজ ক্লাবকে সাংগঠনিকভাবে আরো গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যকে সাথে নিয়ে  কাজ করবে এবং একই সাথে সকলের সহযোগিতা কামনা করেন।ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.