× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে রাস্তায় মানববন্ধন করেন এলাকাবাসী

মো. এনায়েত হোসেন, নোয়াখালী

৩১ অক্টোবর ২০২৬, ১৪:৩৪ পিএম

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী। নোয়াখালীর সদর উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডাক্তার আশ্রাফ উদ্দিন নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী৷

শুক্রবার (৩০ /১০/২৬) জুমার নামাজের পর সদর উপজেলার ৭নং ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দায়রা বাড়ি সমাজে গাউছল আজম জামে মসজিদের সামনে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ভাটিরটেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. দিদারুল আলম, রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জমির আলী, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. ইউছুফসহ স্থানীয় সহস্রাধিক ভূমিহীন জনসাধারণ৷

 মানববন্ধন থেকে এলাকাবাসী জানান,ডাক্তার আশ্রাফ উদ্দিন ৭নং ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দায়রা বাড়ি সমাজের মসজিদের পাশে প্রায় তিন একর জমি ক্রয় করে৷ সে এই জমিতে থেকে বিভিন্ন স্থানে ২/৩'কোটি টাকার বালু বিক্রি করে উত্তোলন করছে৷ তারা আরও জানান, বালু উত্তোলনের কারণে সরকারি রাস্তা, স্থানীয় লোকজনের বসত ঘর পাটল ধরেছে। এছাড়া মাদ্রাসা, মসজিদ, পুরোনো কবরস্থান ও ২৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে তলিয়ে যেতে পারে৷

তার এবিষয়ে জেলা প্রশাসককে অভিযোগ করলে,তিনি সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সরেজমিনে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিলেও কিছুদিন পরে পুরোদমে বালু উত্তোলন শুরু করে ডাক্তার আশ্রাফ৷ এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী৷

সহকারী শিক্ষক মো. দিদারুল আলম বলেন,সে দীর্ঘ ২/৩ বছর যাবৎ এখানে জমি কিনে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে। তার ফলে এলাকায় বেশ কয়েকটি ঘর পাটল ধরেছে তারা আশ্রাফ উদ্দিন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করলে। আশ্রাফ উদ্দিন ডাক্তার এলাকার মানুষজনকে মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে হুমকি দেন। এলাকার স্থানীয় লোকজন তার ভয়ে আতঙ্কে আছে। কখন কাকে মিথ্যা মামলা জড়িয়ে দিবে। আমরা এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে আজ আশ্রাফ ডাক্তারের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হলাম। এছাড়া স্থানীয় লোকজন সরকারের নিকট একটাই দাবি করেন। অতিদ্রুত আশ্রাফ ডাক্তারকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হয় এবং এলাকার জনগণ ক্ষতিপূরণের দাবি করেন। এছাড়া এধরনের অবৈধভাবে এলাকায় কেউ যেন বালু উত্তোল না করতে পারে সে দাবি জানান। 

এবিষয়ে আশ্রাফ উদ্দিন ডাক্তারকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, এই অভিযোগ অস্বীকার করেন তিনি আরও বলেন, আমি আমার জায়গা থেকে অন্য কিনা জায়গায় পুকুর থেকে বালু উত্তোলন করে ভরাট করছি। এছাড়া আকাশ মাহমুদ জসিম উদ্দিন এর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে দরখাস্ত করে বালু উত্তোলনের অনুমতি নেন বলে জানান তিনি। এছাড়া দিদারুল আলম,জমির আলী মাস্টারসহ দুই জনে ৫০ হাজার টাকা করে দুই ধাপে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন ডাক্তার আশ্রাফ উদ্দিন। চাঁদা না দেয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এলাকায় মানববন্ধন করেন। এবং বালু উত্তোলন যে অবৈধ তা তিনি স্বীকার করেন।

এবিষয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.