× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গার জীবননগরে ৪৬ বোতল উইন সিরিক্স সিরাপ জব্দ, আটক ১

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৯ অক্টোবর ২০২৬, ১৪:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৪৬ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

আজ ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে জীবননগর থানা পুলিশের একটি টিম নারায়ণপুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় ১৫০ সিসি এপাচি মোটরসাইকেল যোগে ৪৬ বোতল অবৈধ মাদক Win Cerix (উইন সিরিক্স) সিরাপ বহনকালে মো. রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত রিয়াজের পিতা- আ. রব মুন্সী, সাং- ইছাখাদা, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিকে মাদকসহ থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.