× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মুহাম্মদ সুমন ভূঁইয়া

২৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে আলোচনা সভা ও এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর)  বিকেলে বেগমগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দি রাজু  ও পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান বাহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী।

​এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সদস্য সচিব মহসীন আলম এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না।

​অনুষ্ঠানের শুরুতেই চৌমুহনীর পূর্ব বাজারের তারা মন্জিলের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পূর্ব বাজার থেকে  শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালিটি ডেলটা গেইটের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। 

​আলোচনা সভায় বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস, আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীত থেকে সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো সংকটে অগ্রণী ভূমিকা পালন করবে, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দলকে আরও সুসংগঠিত করে বাংলাদেশ জাতীয়তাবাদীদল  বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান , বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলুর নির্দেশনা অনুযায়ী মাদকসহ কোন প্রকার অপরাধে না জড়িয়ে বেগমগঞ্জের উনয়নে সহযোগিতা এবং জনগনের সুখ  দুঃখে পাশে থাকার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, শৈরাচার আওয়ামিলীগ সরকার থেকে শুরু করে তৃনমুল পর্যায়ের কর্মীরা যে পথে হেঁটে অবশেষে  জনরোষে পড়ে যেভাবে পালিয়েছে সেই রকম কোন কাজ করা যাবে না।

এসময় যুবদলের বক্তারা ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা ও বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলুর নির্দেশনা মেনে যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। 

​এ সময় আরও উপস্থিত ছিলেন— কাউন্সিলর আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবু হানিফ, সদস্য সচিব নাছির উদ্দীন ইমন, পৌর কৃষকদলের আহ্বায়ক জাকের হোসেন সহেল, পৌর জাসাসের আহ্বায়ক শাহাজাহান চৌধুরী রিপন,  উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন রুবেল, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম সোহেল সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.