× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

২৮ অক্টোবর ২০২৬, ১৯:৫০ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন দলীয় নেতারা। তাঁরা বলেন, দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের অবদান স্বীকৃতি দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আহমেদ এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।

বক্তব্যে আব্দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, দলকে তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের অবদান স্বীকৃতি দেওয়া জরুরি। প্রতিকূল পরিস্থিতিতেও যারা সংগঠনের পাশে ছিলেন, তাঁদের মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজির উদ্দিন। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.