সরকারি ছুটির দিনেও রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যাহত রয়েছে বহির্বিভাগের চিকিৎসাসেবা। ছুটিকালীন সময়ে বহির্বিভাগের চিকিৎসাসেবা যেন ৭২ ঘণ্টার বেশি বন্ধ না থাকে, সেই লক্ষ্যেই রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরকারি ছুটির মধ্যেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. মোঃ আশিকুল আরেফিন, আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. মোঃ নুরে আফতাব সিদ্দিকসহ অন্যান্য চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকি করেন।
ছুটির দিনেও বহির্বিভাগ চালু থাকায় স্থানীয় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারছেন। এতে সরকারি ছুটির সময়ে চিকিৎসাসেবা নিয়ে রোগীদের ভোগান্তি কমছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশিকুল আরেফিন বলেন, সরকারি ছুটির দিন হলেও সাধারণ মানুষের চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। রোগীরা যাতে প্রয়োজনের সময় হাসপাতালে এসে চিকিৎসাসেবা পান, সে জন্য ছুটির দিনেও বহির্বিভাগের কার্যক্রম চালু রাখা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।##