‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জুড়ী উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নিসচা জুড়ীর উপদেষ্টা তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিসচা জুড়ীর পৃষ্ঠপোষক মৃণাল কান্তি দাশ, নিসচা জুড়ীর পৃষ্ঠপোষক ও রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এবং জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) জামিল হাসান অনিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান বেলাল, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ হিরা, মহিলা বিষয়ক সম্পাদক সুপ্রিয়া সূত্রধর ঐশী, যুব বিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবং কার্যকরী সদস্য বিল্লাল আহমেদ, ফখরুল ইসলাম সুমন, আসিফ মাহমুদ, আরিফুল ইসলাম নাদিম, সাব্বির মিয়া ও শাহরিয়ার রাজিবসহ আরও অনেকে।
দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে সবার দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরা হয়।