× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে লিজেন্ড'স ক্রিকেট টুর্নামেন্টের সিজন-২ উদ্বোধন

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ১৫:১৭ পিএম

রংপুরের বদরগঞ্জে লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২ টায় বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজার রহমান।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিন এবং বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ-আল-মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রিকেটের লিজেন্ডদের স্মৃতি ও ক্রীড়া-অভিজ্ঞতা নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা। তাদের সম্মান ও স্মরণে আয়োজিত এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটবে এবং তারা মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। বদরগঞ্জে ক্রিকেটের এই ধারাবাহিকতা ভবিষ্যতে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

উদ্বোধনী ম্যাচে হোমসাইন সোলজার্স ও পিআইএ থান্ডার্স মুখোমুখি হয়।

পুরোনো স্মৃতি নতুন উদ্দীপনা, এই হোক আমাদের প্রেরণা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজন করেছে বাসস্ট্যান্ড বয়েজ ক্লাব। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় ক্রিকেটে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

উদ্বোধন শেষে গাছ লাগানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.