× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে দুই জেলের ১০ দিনের কারাদণ্ড

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

২২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

পটুয়াখালীর দুমকিতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় তিন জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ ভরপাশা গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে মো. মজিবর হাওলাদার (৬২) এবং তাঁর ছেলে মো. উজ্জ্বল হাওলাদার (২৬)।

পরে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, আটক অপর ব্যক্তি পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার মো. আনোয়ারের ছেলে মো. সিয়াম (১৩)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে পায়রা, লোহালিয়া ও পাণ্ডব নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.