× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিককে প্রাণনাশের হুমকি: মামলার পরও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত সালাহ উদ্দিন

ডেস্ক রিপোর্ট।

২০ অক্টোবর ২০২৬, ১৭:৫৫ পিএম । আপডেটঃ ২০ অক্টোবর ২০২৬, ১৭:৫৬ পিএম

ছবি: অভিযুক্ত সালাহ উদ্দিন।

দৈনিক 'সংবাদ সারাবেলা'র সহ-সম্পাদক ও ব্যবসায়ী সহিদুল ইসলামকে (৫০) মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও পরিবারসহ প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় খিলগাঁও থানায় জিডি ও আদালতে মামলা দায়ের করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে অভিযুক্ত। চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত আসামি মো. সালাহ উদ্দিন হাওলাদার (৩৪) প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবার।

এর আগে জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী সাংবাদিক সহিদুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-৫৪১)। পরবর্তীতে জমি প্রতারণা ও হুমকির অভিযোগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় (মামলা নং-৬৭২)।

জিডি ও মামলার বিবরণী থেকে জানা যায়, মো. আপ্তার আলী ও আলেয়া বেগমের ছোট ছেলে মো. সালাহ উদ্দিন হাওলাদার গত ফেব্রুয়ারি ২০২৬-এ জমি বিক্রির কথা বলে ব্যবসায়ী ও সাংবাদিক সহিদুল ইসলামের কাছ থেকে কয়েক লক্ষ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জমির রেজিস্ট্রি সম্পন্ন করার জন্য তাগাদা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সালাহ উদ্দিন ও তার পরিবার।

পুরোনো শত্রুতা ও টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে অভিযুক্ত সালাহ উদ্দিন মোবাইল ফোনে সহিদুল ইসলাম, তাঁর ছোট ভাই এবং বোনকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ছবি: অভিযুক্ত সালাহ উদ্দিন

ইতোমধ্যেই উভয়পক্ষের কথোপকথনের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অডিওতে স্পষ্টভাবে অভিযুক্ত সালাহ উদ্দিনকে দেখে নেওয়া, বায়নাকৃত জমি না দিয়ে উল্টো জীবননাশের মারাত্মক হুমকি দিতে শোনা যায়।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সহিদুল ইসলাম জানান, টাকা আত্মসাৎ করতেই অভিযুক্ত সালাহ উদ্দিন তাঁর ও তাঁর পরিবারের ওপর অনবরত হুমকি প্রদর্শন করছে। বিজ্ঞ মুখ্য মহানগর আদালতে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬/৩৪ ধারায় অভিযোগ এনে মামলা দায়ের করা সত্ত্বেও আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সাংবাদিক সহিদুল ইসলাম এলাকায় একজন সুপরিচিত ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অন্যদিকে অভিযুক্ত সালাহ উদ্দিন এলাকার চিহ্নিত ত্রাস। মামলা ও জিডি হওয়ার পরও সে ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও সর্বস্তরের সাংবাদিক সমাজ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.