× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে ৮ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মো. রফিকুল ইসলাম ভাঙ্গা (ফরিদপুর)

১৫ অক্টোবর ২০২৬, ২২:০২ পিএম


ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. আকিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে 

মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন শিশুটি স্কুলে যাওয়ার পথে আকিদুল তাকে রাস্তা থেকে তুলে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধ* র্ষ* ণ করেন। পরে শিশুটি বিদ্যালয়ে গেলে সহপাঠী ও শিক্ষকেরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্বজনেরা প্রথমে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরদিন ২১ জুন শিশুটির বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করেন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক সুজন বিশ্বাস। তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আদালত আসামিকে নারী ও শিশু নি*র্যা*ত*ন দমন আইনের ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে মৃ*ত্যু*দ*ণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে আদায়ের জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

পিপি আরও বলেন, রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.