× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিআরটিসির নবনিযুক্ত চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমরের প্রথম কর্মদিবস শুরু

১৩ অক্টোবর ২০২৬, ১৮:৫৪ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমর আজ মঙ্গলবার তাঁর প্রথম কর্মদিবস শুরু করেছেন।

প্রথম কর্মদিবসে তিনি বিআরটিসির সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন।

বিআরটিসি দেশের গণপরিবহন খাতে একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। যাত্রীসেবার মানোন্নয়ন, পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

নবনিযুক্ত চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমরের নেতৃত্বে বিআরটিসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং যাত্রীসেবার মানোন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.