× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রী নিশিকে জবাই করে হত্যা, স্বামী মনির গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ১৮:২৯ পিএম

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূ সুফিয়া আক্তার নিশিকে গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে  গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

সুফিয়া আকতার নিশি(২৮)  নারায়ণগঞ্জের বন্দর থানার তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেন ও পুতুল বেগমের মেয়ে। অভিযুক্ত আব্দুল মান্নান ওরফে মনির (৩২) রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুল ও আদরি খাতুনের ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন জানায়, মনিরের পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য কলহ চলছিল। সোমবার রাতেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নিশি ঘুমিয়ে পড়লে ভোররাতে মনির ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করেন। পরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়। স্থানীয়রা পুলিশকে জানান। পরে বন্দর থানার এসআই নূর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মনিরকে গ্রেফতার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ  ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.