× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের ৪ কর্মী

ডেস্ক রিপোর্ট।

১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ এএম

ছবি: সংগৃহীত।

পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন নেভাতে গিয়ে তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের চারজন কর্মী।

সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটাররা বর্তমানে জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে অবজারভেশনে আছেন।

অসুস্থ ফায়ার ফাইটাররা হলেন, পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. জিল্লুর রহমান, পলাশী ফায়ার স্টেশনের লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

এ বিষয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, চকবাজার থেকে অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া কয়েকজন ফায়ার ফাইটারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.