× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর)

১২ অক্টোবর ২০২৬, ১৯:৩৯ পিএম

'আর নয় বাল্যবিবাহ, জয় করবে কন্যাশিশু বিশ্ব'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম আজাদ, বালিজুড়ি রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, মাদারগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য বজলুর রহমান খান ও প্রশিক্ষণার্থী কণিকা প্রমুখ।

সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে কন্যাশিশুদের এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, "কন্যাশিশুদের নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ রোধ এবং তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূরীকরণ ও তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। উপযুক্ত শিক্ষা ও সুযোগ পেলে মেয়েরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.