× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযান : গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মো. রুবেল মিয়া, মুরাদনগর, কুমিল্লা

১১ অক্টোবর ২০২৬, ১৭:১৯ পিএম

কুমিল্লার মুরাদনগরে পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কোরেরপাড় ও মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়ার দুলাল মিয়ার ছেলে ইব্রাহিম (৪২), বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজারসংলগ্ন খানপাড়া এলাকার আলী হোসেন মিয়ার ছেলে মো. বাবু মিয়া (৩৫) এবং দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে শরিফুল ইসলাম (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় শনিবার রাতে এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে পাহাড়পুর ইউনিয়নের কোরেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই রাতে মুরাদনগর সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে পৃথক অভিযান চালায় পুলিশের ওই দল। এ সময় ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহিম ও মো. বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরি জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। (১১ অক্টোবর) রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাদকবিরোধী এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.