× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তর বাগানবাড়ী নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

মো: তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

০৮ অক্টোবর ২০২৬, ১৬:৩৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে ৭৬৪ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৬ দশমিক ৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ করা হয় ৷ চাল বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় ইউপি চেয়ারম্যান 

মো. আ. আল- মামুন জেলেদের উদ্যােশ্যে বলেন, আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার পাশাপাশি সচেতন হতে হবে। আইন মেনে ইলিশ শিকার হতে বিরত থাকতে হবে। মা ইলিশের ডিম ছাড়া যত নির্বিঘ্ন হবে, ইলিশের উৎপাদন ততো বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ বছর ৮ অক্টোবর হতে ২৯অক্টোবর পর্যন্ত ২২ দি মা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছেন সরকার এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তি সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার ধরা থেকে বিরত থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা - মহিউদ্দিন আহম্মেদ সোহেল,প্যানেল চেয়ারম্যান - বসির আহম্মেদ, খোরশেদ ইউপি সদস্য -মোসলিমা আক্তার, তাকিয়া আক্তার,নিজাম উদ্দিন,

হিসাব সহকারী-অজয়  চন্দ্র সরকার, মৎস্য প্রতিনিধি সতিষ ভাবুসহ আরো অনেকে ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.