‘চোখের যত্ন নিন, দৃষ্টি সুরক্ষিত রাখুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদরে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। বিষয়টি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ শারমীন খন্দকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ জোবাইদা সুলতানা, মেডিকেল অফিসার নাজমুন্নাহার তামান্না, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ মতিউর রহমান খান, কর্মসূচি সংগঠক নুর ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) কর্মকর্তা মোঃ মাসুদ রানা এবং মাঠ সংগঠক মো. ওছমান গনিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।