× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অসুস্থ বিএনপি নেতা সাদেকুর রহমানের শারীরিক খোঁজখবর নিলেন চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহাম্মদ সোহেল

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর,

০৪ অক্টোবর ২০২৬, ১৯:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান অসুস্থ হয়ে পড়ায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে ছুটে যান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতেপুর পচ্শিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহাম্মদ সোহেল ৷

রোববার (৪ অক্টোবর ) তিনি সাদেকুর রহমানের বাড়ী নবুরকান্দী গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় সাদেকুর রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকেও খোঁজ নেন।

ফয়সাল আহাম্মদ সোহেলের এই সৌজন্য সাক্ষাতে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এ সময় তিনি অসুস্থ সাদেকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সাদেকুর রহমানের অসুস্থ থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ফয়সাল আহাম্মদ সোহেলের এই সাক্ষাৎকে তাঁরা সৌজন্য ও মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন।

এসময় ফয়সাল আহাম্মদ সোহেল বলেন, “অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সাদেকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি।”
পরে ফয়সাল আহাম্মদ সোহেল নবুরকান্দী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন ৷
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.