× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন্দ্রীয় শরিয়া বোর্ডের ৭৯তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

০৩ অক্টোবর ২০২৬, ১৬:৪২ পিএম । আপডেটঃ ০৩ অক্টোবর ২০২৬, ১৬:৪৪ পিএম

বাংলাদেশ ইসলামী ব্যাংক কেন্দ্রীয় শরিয়া বোর্ডের (সিএসবিআইবি) ৭৯তম সভা ১ অক্টোবর, ২০২৬, বৃহস্পতিবার ঢাকায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসবিআইবি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান প্রিন্সিপাল ড. মো. আনোয়ার হোসেন মোল্লা, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ... ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (সিসি) রাফাত উল্লাহ খান, সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জসিম, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খালিদ মাহমুদ খান, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, এনসিসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, এনসিসি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, পূবালী ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (সিসি) মোহাম্মদ আনিসুজ্জামান, যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম, ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন সরকার এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর সৈয়দ মুর্তজা হাসান। সভাটি পরিচালনা করেন কমিটির সদস্য সচিব এবং সিএসবিআইবি-এর ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকি আন-নাদাভী।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগের (আইবিআরপিডি) পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বিশেষ আমন্ত্রিত হিসেবে সভায় উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় শরিয়া বোর্ডের গঠনতন্ত্র ও সংঘস্মারকের সংশোধনীসহ বোর্ডের বিভিন্ন নীতি ও কৌশলগত বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.