× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে হযরত আইন উদ্দিন শাহ ( রহ:) এর ১০৮ তম ওফাত দিবস উপলক্ষে ওরছ শরীফ অনুষ্ঠিত

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ১৫:০৮ পিএম

উত্তরে ৩৬০ আউলিয়া উপমহাদেশের অলিয়ে কামেল হযরত আইন উদ্দিন শাহ ( রহ:) এর ১০৮ তম ওফাত দিবস উপলক্ষে ২দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফ অনুষ্ঠিত হয়েছে ৷

উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের বড় হলদিয়া গ্রামে হযরত আইন উদ্দিন শাহ ( রহ:) এর মাজার শরীফ প্রাঙ্গনে ২ ও ৩ অক্টোবর ২দিন ব্যাপী মিলাদ মাহফিল ও বাউল গানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় এই ওরছ শরীফ ৷

হযরত আইন উদ্দিন শাহ ( রহ:) এর বক্তবৃন্দ শাহ মোহাম্মদ খসরু, শাহ মো: আনোয়ার,শাহ মো: ফখরুল, শাহ মো: কাউছার ও শাহ মো: ওয়াদুধ এর সার্বিক আয়োজনে শাহ্, কেমিক্যাল টয়লেট্রিজ কোং ,শাহ্ ইলেকট্রিক এন্ড টয়লেট্রিজ কোং,শাহ্ কেমিক্যাল ফুড এন্ড বেভারেজ কোং এর সৌজন্যে অনুষ্ঠিত ওরছ শরীফে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বক্তবৃন্দ অংশগ্রহন করেন এবং প্রখ্যাত বাউল শিল্পী গোষ্ঠী গান পরিবেশন করেন ৷

৩৬০ আউলিয়া উপমহাদেশের অলিয়ে কমেল হযরত আইন উদ্দিন শাহ্ (রহঃ)

দৌহিএ এবং পাগল নার্তী, আধ্যাত্মিক ফকির, শাহ্ সুফি সাধক, পীরে কামেল মুশিদ, হযরত বাবা আব্দুর রশিদ শাহ্ (রহঃ) ভক্তবৃন্দ সকলকে ধন্যবাদ জানান ৷ ভক্তবৃন্দরা হযরত আইন উদ্দিন শাহ ( রহ:) এর মাজার প্রাঙ্গনে মিলাদ মাহফিল, হালকায়ে জিকির ও মোনাজাত করেন এবং সকলের মাঝে তবারক বিতরণ করেন ৷

শাহ মোহাম্মদ খসরু বলেন, প্রতি বছরের ন্যায় এবারও হযরত আইন উদ্দিন শাহ ( রহ:) এর ১০৮ তম ওফাত দিবস  উপলক্ষে শান্তিপূর্ণভাবে বাৎসরিক ওরছ শরীফ অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজর ভক্তবৃন্দরা এই ওরছ শরীফে আসেন আমাদের এই বাৎসরিক ওরছ শরীফ প্রতিবছরই আমরা পালন করবো ইনশাআল্লাহ ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.