× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনপ্রিয়তার শীর্ষে নোয়াখালী পৌর মেয়র সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মো. হারুন অর রশিদ

মো. এনায়েত হোসেন, নোয়াখালী

০২ অক্টোবর ২০২৬, ২০:১৬ পিএম

আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও জনমত তৈরি হয়েছে। এরই মধ্যে জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে উঠে এসেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। এলাকার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার প্রসার,পাশাপাশি মসজিদ,মন্দির,সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে,আলহাজ্ব মোঃ হারুন অর রশিদকে  একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে দেখছেন তারা। তরুণ সমাজের মধ্যেও তার ব্যাপক গ্রহণ যোগ্যতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সভা-সমাবেশে তার উপস্থিতি এবং জনসম্পৃক্ততা অন্য প্রার্থীদের তুলনায় বেশি বলেও মনে করছেন এলাকাবাসীরা।

একাধিক ভোটার বলেন, “আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি আমাদের সমস্যার কথা বুঝবেন এবং সমাধানে কাজ করবেন। আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ সেই যোগ্যতা রাখেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে আলহাজ্ব মোঃ হারুন অর রশিদের জনপ্রিয়তা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিএনপির তৃণমূলে নেতাকর্মীরা বলেন তিনি নির্বাচিত হলেন দলের জন্য ভালো।

বিএনপির তৃণমূলে নেতাকর্মীরা আরও বলেন,আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ যোগ্য নেতৃত্বই দলকে এগিয়ে নেবে। তিনি একজন যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতা আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ  নির্বাচিত হলে দল আরও শক্তিশালী হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা বলেন, “আমরা চাই এমন নেতৃত্ব, যিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখতে পারবেন এবং সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকবেন সেটা আলহাজ্ব মোঃ হারুন অর রশিদের ভেতর আছে।

এদিকে,আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ তার নির্বাচনী প্রচারণায় উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। নির্বাচিত হলে এই ভালোবাসার প্রতিদান দিতে কাজ করে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.