নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের অবহেলিত উত্তরাঞ্চলের ছয়টি গ্রামকে নিয়ে পৃথক আরেকটি ইউনিয়ন করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চলের বিরাহিমপুর বাজারে স্থানীয় চিলাদী, বসন্তপুর, মাহাতাবপুর, বিরাহিমপুর, লেমুয়া, ঠানারপাড়সহ ছয়টি গ্রামে সহস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধনও সমাবেশের আয়োজন করে।
মানববন্ধনে এলাকাবাসী জানান দীর্ঘদিন থেকে ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চলের ছয়টি গ্রামের হাজার হাজার মানুষ শিক্ষা স্বাস্থ্য, ও রাস্তাঘাট সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। কেউ উত্তরাঞ্চলের ঠিকমত খবর রাখে না।
তারা মাননীয় প্রধান মন্ত্রীও স্থানীয় এমপি জয়নাল আবেদিন ফারুকের সুদৃষ্টি কামনা করেন এবং অবিলম্বে এই ছাতারপাইয়া ইউনিয়নের অবহেলিত উত্তরাঞ্চলকে পৃথক আরেকটি ইউনিয়ন করার জোর দাবি জানান। এই সময় মানববন্ধনে এডভোকেট সামছুল আলম শাফী, মহি উদ্দীন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, এমরান ডাক্তার, বাবুল আহমেদ ও মাষ্টার মাহাবুব আলম মিলন বক্তব্য রাখেন। দুই ঘন্টা ব্যাপী সমাবেশে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।