মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে নির্মিতব্য ১২ তলা বিশিষ্ট বহুতল আবাসিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
“ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় আজ মিরপুরে প্রথম ভবনের কাজ উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
আজ বেলা ০১-৩০ ঘটিকায় প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হলে মিরপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটারদের একটি সুসজ্জ্বিত কন্টিনজেন্ট প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। এরপর মঞ্চে প্রকল্প পরিচালক যু্গ্মসচিব জনাব মোঃ ছরোয়ার হোসেন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পবিত্র কোরআন থেকে পাঠ করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।
সূচনা বক্তব্য প্রদান করেন মিরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হাসিনুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করে গণপূর্ত প্রধান কার্যালয়ে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন উইং) জনাব মোঃ নুরুজ্জামান হোসেন জহির এবং স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ভবনের নকশাকার জনাব নূর-এ আসমানি।
এরপর অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রকল্প পরিচালক যুগ্মসচিব জনাব মোঃ ছরোয়ার হোসেন বক্তব্য প্রদান করেন। তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ গণপূর্ত, পিডব্লিউডি, স্থাপত্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন।
সবশেষ প্রধান অতিথির ভাষণ প্রদান করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি প্রকল্প পরিচালকসহ সকলের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “ভবনটি নির্মাণ হলে ৪৪টি পরিবার ১২৫০ বর্গফুট আয়তনের বাসায় বসবাস করতে পারবে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।” তিনি আরও জানান, “ভবনটি সর্বাধুনিক সুযোগ সুবিধা সংবলিত ও এতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে”।
বক্তব্যের পর প্রধান অতিথি অন্য অতিথিদের সাথে নিয়ে ভবন নির্মাণস্থলের প্রতিকী মাটি কেটে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সকল সদস্য মহান আল্লাহ তাআলার কাছে প্রকল্প ও ফায়ার সার্ভিসের সাফল্য কামনা করে মুনাজাত করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টে এমডি, ফায়ার সার্ভিস, পিডব্লিউডি ও গণপূর্তের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ঠিকাদার প্রতিনিধি উপস্থিত ছিলেন।