× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর)

০১ অক্টোবর ২০২৬, ১৬:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফরিদগঞ্জে আধুনিক চিকিৎসাসেবার প্রত্যয় নিয়ে মা ও শিশু হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ চতুরা এলাকাধীন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সংলগ্ন এলাকায় ফিতা ও কেক কেটে হাসপাতালটির উদ্বোধন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেলাল আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  তুলাতুলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসাইন আমিনী। এ সময় উপস্থিত ছিলেন  ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ফারিয়ার সভাপতি  আলী হায়দার টিপু পাঠান, হাসপাতালের পরিচালক আব্সুদুছ সালাম সোহেল, সুজন চন্দ্র দাস, সালাউদ্দিন, আমানুল্লাহ খান ফারাবি, আনোয়ার হোসেন দেওয়ান, খোকন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ফরিদগঞ্জের মা ও শিশুদের জন্য সহজলভ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রতিষ্ঠান চালু করা হয়েছে। স্থানীয় পর্যায়ে মা ও শিশুদের চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.