× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধায় ছেফাতিয়া কামিল মাদ্রাসায় গর্ভনিং বডি গঠন নিয়ে প্রশ্ন, বিধি না মানার অভিযোগ।

মোঃ শাহীন আলম (হাতীবান্ধা লালমনিরহাট) প্রতিনিধিঃ

০১ অক্টোবর ২০২৬, ১৬:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা পরিচালনায় সরকারী গেজেট ও ইসলামিক আরবি বিশ্ব বিদ্যালয়ের নিয়ম বিধি উপেক্ষা করে স্বজন পিরিত ও সীমাহিন অনিয়মের মাধমে নিয়মিত গভনিং বডি কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের প্রেক্ষিতে সরোজমিনে পাওয়া তথ্য মোতাবেক জানা গেছে মাদ্রাসা পরিচালনায় গর্ভনিং বডিই শুধু নয়,যেএডহক কমিটির মাধ্যমে নিয়মিত গর্ভনিং বডির কমিটি গঠনে নির্বাচন দেখানো

হয়েছে।সেই এডহক কমিটিও বিধি নিয়ম বহিঃভুত গঠন করা হয়েছে।এছাড়াও ২০২৫/২৬ সালের প্রনীত শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডি কমিটি গঠন বিধি ও গেজেট উপেক্ষা করে ২০২৩/২৪ সালের নিয়ম বিধির অজুহাত দেখিয়ে মাদ্রাসার সকল কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত গর্ভনিং বডির কমিটি গঠন কল্পে নির্বাচন তফশিল ঘোষনা সহ সার্বিক কার্যক্রম সম্পুর্ন করা হয়েছে মর্ম্মে সরো জমিনে অধিকাংশ অনিয়মের সত্যতা পাওয়া গেছে।যেমন ২০২৫/২৬ এর সরকারী গেজেট ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আরোপিত নিয়ম বিধিতে বলা হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে কিংবা মেয়ে অধ্যায়নরত না থাকলে পিতা মাতা অভিভাবক সদস্য হতে পারবে না।কিন্তু অত্র মাদ্রাসায় ছেলে মেয়ে কেউয়ে অধায়নরত নেই এমন বাবা আশরাফ আলী ও মহসিন আলী দুইজন অভিভাবক কে কোন বিধি মতে কিভাবে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়েছে।এছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার বাবা সাবেক অধ্যক্ষ মরহুম নুর ইসলাম কে দাতা ওপ্রতিষ্ঠা সদস্য,

নিকট আত্বীয় ফুপাতো ভাই এনামুল হক ,অভিভাবক সদস্য,খালাতো ভাই নুরমোহাম্মদকেশিক্ষকপ্রতিনিধি

ও সরকার দলীয় লালমনিরহাট ১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান কে সভাপতি নিযুক্ত করে ৮ সদস্য বিশিষ্ঠ গর্ভনিং বডির কমিটি নির্বাচিত দেখানো হয়েছে।

উক্ত নির্বাচিত গর্ভনিং বডি থেকে প্রতিয়মান হয়েছে যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মন্জুরুল ইসলাম আইন বিধি সব কিছু জেনে শুনে-২০২৫/২৬ এর সরকারী গেজেটও ইসলামী আরবিবিশ্ববিদ্যালয়েরআরোপিত

নিয়ম বিধি উপেক্ষা করেছে।তা আর বলার অপেক্ষা করে না।ভারপ্রাপ্ত অধ্যক্ষ মন্জুরুল ইসলাম আইন বিধি সব কিছু উপেক্ষা করে শুধু মাত্র তার নিজস্বার্থ হাসিল করতে পুর্ব পরিকল্পনা মোতাবেক এমন

অনিয়মের মাধ্যমে নিয়মিত গর্ভনিং বডির কমিটি

গঠন করেছে।সেই সাথে সকল অনিয়ম কে চাপা দিতে লালমনিরহাট ১ আসনের সরকার দলীয় নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান কে ঐ গর্ভনিং বডি ও কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

এবিষয়ে ভবানিপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা হলে অধ্যক্ষ মন্জুরুল ইসলাম এক পর্যায় অভিযোগের আংশিক বিষয় স্বীকার করলেও ইসলামিক বিশ্ব বিদ্যালয়ের বিধি মোতাবেক নিয়মিত গর্ভনিং বডির কমিটি নির্বাচিত করা হয়েছে বলে দাবী করেন।অপর দিকে নির্বাচনের প্রিজাইটিংও উপজেলা মাধ্যমিক অফিসেএকাডেমিক সুপার ভাইজারের সাথে স্বাক্ষাত করতে একাধিক বার চেষ্ঠা করে ব্যর্থ হলে মুঠো ফোনে যোগাযোগ করা হলে শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইটিং অফিসার শহিদুল ইসলাম জানান যে অধ্যক্ষের প্রুৃস্তুত কৃত ভোটার তালিকা এবং এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের দেয়া নির্বাচন তফশিল মোতাবেক আশরাফ আলী ও মহসিন আলী কে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়েছে।তিনি আরো বলেন বাস্তবে প্রতিষ্ঠানে কোন ছেলে কিংবা মেয়ে পড়ে কি- না এবিষয়ে প্রিজাইটিং অফিসারে এর দেখার কিছু নেই।ভোটার তালিকা বিষয়ে এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া জানেন।এব্যাপারে এডহক কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রাশেল মিয়া জানান নির্বাচন কমিশনের সুপারিশ ক্রমে নিয়মিত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বৈধতা বিষয়ে নির্বাচন কমিশনেই বলতে পারবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.