আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠি পৌর বিএনপি'র বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।পরে
প্রেসক্লাবের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু বলেন, গতকাল আদালত থেকে ঝালকাঠি যুবলীগের এক নেতা জামিনে বের হয়ে যাওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। এ বিষয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
পৌর বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন,তারা যেন ঘরে থাকেন এবং অতীতে সংঘটিত কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. দ্বীন ইসলাম মিয়া, সহ-সভাপতি মো. রিয়াজ হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন খলিফাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।