× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শর্ট সার্কিট থেকে পাহাড়তলী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে আগুন: বড় ধরনের ক্ষয়ক্ষতি নেই

মাসুম চৌধুরী, চট্টগ্রাম:

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯ পিএম

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন কোর্টহিল এলাকায় অবস্থিত পাহাড়তলী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অফিসের কার্যক্রম চলাকালীন হঠাৎ একটি বৈদ্যুতিক বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া ও আগুন দেখে অফিসকর্মী এবং সেবাগ্রহীতাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

এই বিষয়ে পাহাড়তলী সাব-রেজিস্ট্রার সেলিম উদ্দিন জানান, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ সামান্য আগুনের সূত্রপাত হয়েছিল। তবে সকলের তৎপরতায় তা দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। কার্যালয়ের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাবপত্র সম্পূর্ণ নিরাপদ রয়েছে। অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং অফিসের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলছে।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.