× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে, অবৈধ উচ্ছেদ অভিযান শুরু, শতাধিক দোকান উচ্ছেদ করলেন প্রশাসন

মো. এনায়েত হোসেন, নোয়াখালী প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নোয়াখালী জেলা শহরের মাইজদী হাসপাতাল সড়কের দুই পাশে দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে গড়ে উঠা শতাধিক দোকান ও ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নের্তৃত্বে একদল ম্যাজিস্ট্রেট, পুলিশ ও জেলা বিএনপি নেতাদের উপস্থিতিতে মঙ্গলবার  বিকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে থেকে জানানো হয়, হাসপাতাল সড়কের দুই পাশে দীর্ঘদিন থেকে ছোট-বড় মিলিয়ে শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা ছিল। যার কারণে এই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার রোগী ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হতো। ঘন্টার ঘন্টা প্রতিদিন সড়কে যানযট লেগে থাকায় ভোগান্তিতে পড়তে হতো রোগী ও স্থানীয়দের। জেলা প্রশাসনের ও পৌরসভার পক্ষ থেকে ইতিপূর্বে একাধিকবার তাদের অবৈধ স্থাপনা ও দোকানপাট তুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলেও কে শোনে কার কথা। এ অবস্থায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

অভিযান চলাকালে এই সময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন,এম নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, জেলা জজকোর্টের পিপি এড. শাহাদাত হোসেন, ফিরোজ আলম মতিন ও সদর সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দলীয় ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘নোয়াখালী শহরের প্রধান সড়কের দুই পাশে অবৈধ উচ্ছেদ ও ফুটপাত দখল উচ্ছেদ করা হবে। বাকি যেসব স্থানে অবৈধ স্থাপনা ও সড়কের পাশে দোকানপাট রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’ জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো বলেন, ‘রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যাতে সড়কের দুই পাশে কেউ অবৈধ স্থাপনা বসাতে না পারে কিংবা কেউ অভিযানে বাধা না দেয়; সেজন্য আমরা প্রশাসনকে এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেছি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.