× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদকমুক্ত সমাজ গড়তে যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান ইউএনও ফখরুল ইসলামের

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২ পিএম

সমাজের অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গড়ে তুলতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সীতাকুণ্ডে ইপসা এইচআরডিসিতে "জাগরণ প্রকল্পের" আওতায় তিন দিনব্যাপী ইউথ গ্রুপের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর অধীনে জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবিএইচ (GFA)-এর অর্থায়নে ইপসা বাস্তবায়িত এ প্রশিক্ষণে যুবদের নেতৃত্ব, নাগরিক সেবা ও নাগরিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জাগরণ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছছেনা মিনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপসার এরিয়া ম্যানেজার মো. তোফায়েল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন, ইপসার ট্রেইনিং অফিসার মো. শাহ সুলতান শামীম এবং রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্চয় চৌধুরী। অনুষ্ঠানে প্রশিক্ষক জেসমিন আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে প্রকল্পের আওতায় গঠিত সৈয়দপুর ইউথ গ্রুপের ১৫ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, “ইপসা জাগরণ প্রকল্প একটি ব্যতিক্রমধর্মী ও কার্যকর উদ্যোগ। এখানে যুবরা নেতৃত্ব, নাগরিক সেবা ও নাগরিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবে তারা। যুবরা সমাজের দায়িত্ব নিতে পারে। মাদক নির্মূলে যুবদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত উপজেলায় এ প্রকল্পের আওতায় ১০টি ইউথ গ্রুপ গঠন করা হয়েছে। এসব গ্রুপের ১৫০ জন যুব সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করবেন। পরবর্তীতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও ৩০০ যুবকে কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হবে।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো নাগরিক সচেতনতা, নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে তরুণদের অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক স্থানীয় উন্নয়নে নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতায়িত করা।

চট্টগ্রাম সিটি করপোরেশন ও মিরসরাই উপজেলাতেও প্রকল্পটির আওতায় একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.