× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে ৫ জুয়াড়ি আটক

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮ পিএম

রংপুরের বদরগঞ্জে জুয়া খেলার সময় ৫ জুয়াড়ি আটক করেছে পুলিশ।গত রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের চম্পাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শৌলারপাড় এলাকার গেন্দু (৬০), মনি কান্ত (৪৫), মো. এরশাদ আলী (৩০), চম্পাতলী ডাঙ্গাপাড়া এলাকার মো. দুলু মিয়া (৬০) চম্পাতলী চাকলাপাড়া এলাকার সন্তোষ চন্দ্র (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার খবর পেয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.