× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৯ পিএম । আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া মোড়ে মেলা ব্রিকসের সামনে হাবিলদার মো. পারকার সাজ্জাদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মো. অনিম আহমেদ (২৫) ও মো. সুরাব হোসেন (৫৫) নামে দুইজনকে আটক করা হয়।

আটক অনিম আহমেদ জীবননগর উপজেলার হরিয়াননগর গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে। অপর আটক সুরাব হোসেন একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।

অভিযানে তাদের কাছ থেকে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.