× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টিএসও-ওসির সঙ্গে জীবননগর ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯ পিএম । আপডেটঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মো. আনিছুর রহমান শিপলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (কাজল), সাংগঠনিক সম্পাদক  সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন (সুমন), কার্যনির্বাহী সদস্য মো. আবু বক্কর সিদ্দিকী, মো. সুজা উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জীবননগর থানার ওসি বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের সহযোগিতা থাকবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। রোগীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার মান বজায় রাখতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

সাক্ষাৎ শেষে সমিতির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জীবননগরের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.