× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনা পূর্বধলা উপজেলার জামধলা বাজারে অবৈধ ভাবে সার মজুদের দায়ে অর্থদণ্ড সহ ৫৩ বস্তা সার জব্দ

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা প্রতিনিধি।

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪ পিএম

২৩ তারিখ বুধবার দুপুরে নেত্রকোনা পূর্বধলা উপজেলার জনপ্রিয় হাট জামধলা বাজারে অবৈধভাবে সার মজুত ও বিপণনের দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর দোকান  থেকে অবৈধভাবে মজুত করা  ৫৩ বস্তা সার জব্দ করা হয়েছে।   

মাঠ পর্যায়ে নেত্রকোনা জেলার সাংবাদিকের অনুসন্ধানী একটি দল সংবাদ সংগ্রহের জন্য জামধলা বাজারে যান সেখানে সংবাদ সারাবেলার নেত্রকোনা জেলা প্রতিনিধি সারোয়ার পারভেজ বাবু ভিশন নিউজ ৭১এর সাংবাদিক শফিকুল হক খান মিল্কি প্রাণের বাংলাদেশ সাংবাদিক লুৎফুর রহমান হৃদয় সহকর্মী মামুন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করে রেখেছে মজুদ কারি ব্যবসায়ীর কাছে সরকারের অনুমোদিত লাইসেন্স আছে কিনা জানতে চাইলে তিনি তা দেখাতে পারেনি অবৈধ সারের মজুদের বিষয়টি তাৎক্ষণিক পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করা হয়  বিষয়টি জানার পরে ঘটনাস্থলে আসেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম কৃষি কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন পূর্বধলা থানার পুলিশ সদস্যরা ।

পূর্বতলা উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বলেন  বাজারে সারের  কোন সংকট নেই পর্যাপ্ত পরিমাণে সার আছে কোন কৃষক খালি হাতে ফিরে যাবে না আমরা মাঠ পর্যায়ে কাজ করছি ও তদরকি করছি যদি কোথাও অনিয়ম পাই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি সেই সাথে জরিমানা করছি। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সেদিকেও নজর রাখছি 

কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন প্রতিটি ইউনিয়নে একজন করে উপকৃষি কর্মকর্তা কাজ করে যাচ্ছেন কোথাও কোন অনিয়ম পেলে আমরা ব্যবস্থা নিব ।

স্থানীয় লোকজন জানান দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে সার ডিলারশিপ বা বৈধ কাগজপত্র ছাড়াই নিজেদের গুদামে সার মজুত করে আসছিল সাংবাদিকদের তথ্যের  ভিত্তিতে জামধলা বাজারে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন।

অভিযানকালে বাজারের নির্দিষ্ট এক সার ব্যবসায়ীর দোকানে বৈধ কাগজপত্র ও লাইসেন্স ছাড়া অতিরিক্ত সার মজুতের সত্যতা পাওয়া যায়। সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওই ব্যবসায়ীকে নগদ বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দোকান  থেকে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন ধরণের সার জব্দ করা হয়।   

অভিযান পরিচালনাকারী কতৃপক্ষ জানান, কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত সার নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে।  

প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষক সমাজ সন্তোষ প্রকাশ করেছে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকটাই হ্রাস পাবে বলে আশা করছেন সাধারণ কৃষকরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.