× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গায় সাংবাদিককে ছাত্রলীগের ২ নেতার প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম

ছবি: ফাইল।

দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার যুগ্ম সম্পাদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির ও ছাত্রলীগ নেতা আশফিকুর রহমান নাহিদের বিরুদ্ধে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। ক্রমাগত হুমকির মুখে সাংবাদিক ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজনৈতিক মতাদর্শ ও পেশাগত কাজের জেরে অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে মেহেরাব্বিন সানভীকে হুমকি দিয়ে আসছিলেন। গত ১৭ সেপ্টেম্বর ১ নম্বর অভিযুক্ত সুস্থির তাঁকে রাজনৈতিক তকমা দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর কোর্ট মোড় এলাকায় এবং ২২ সেপ্টেম্বর হাসপাতাল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে আবারও হুমকি ও গালিগালাজ করা হয়। ওই দিন সানভীকে না পেয়ে তাঁর সহকর্মী নাজমুল ইসলাম সামিকে উদ্দেশ্য করে সাংবাদিক সানভীর প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। এ সময় ভুক্তভোগী সাংবাদিকের বাবা-মাকে জড়িয়েও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’ এদিকে, সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ও গালিগালাজের ঘটনায় স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত অভিযুক্ত ক্যাডারদের গ্রেপ্তার ও ভুক্তভোগী সাংবাদিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.