× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জে বাইকে আড়াই কেজি গাঁজা পাচারকালে কুমিল্লা চক্রের ২ সদস্য গ্রেপ্তার-

মুহাম্মদ সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেলে গাঁজা পাচারের সময় কুমিল্লা-ভিত্তিক মাদক পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১১। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেন

এর আগে, গত মঙ্গলবার  রাতে বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​অভিযানে আটককৃতদের কাছ থেকে ২.৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং পাচারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— কুমিল্লা জেলা কোতয়ালী থানার উত্তর মাজিগাছা এলাকার ইব্রাহিম খলিলের ছেলে ফরহাদ হোসেন (২০) এবং বুড়িচং থানার কোদালিয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইকবাল হোসেন (২৯)।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয় এবং এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি যৌথ টিম বাংলাবাজার এলাকার পশ্চিম গলি মাদ্রাসা রোডের 'জননী মেডিকেল' দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে বসা অবস্থায় থাকা ওই দুই ব্যক্তির দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত X-Treme ১২৫ সিসির মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, আটককৃতরা কুমিল্লা কেন্দ্রিক মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য।

​এ ঘটনায় ডিএনসি নোয়াখালীর উপ-পরিদর্শক মো. আশরাফুল আলম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.