× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমা জোন কমান্ডারের সঙ্গে প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

উবাসিং মার্মা রুমা, প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম । আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

বান্দরবান রিজিয়নের আওতাধীন সুদৃঢ় ৩৬ বীরের রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রুমা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রুমা জোন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রুমা প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে জোন কমান্ডারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন রুমা প্রেসক্লাবের সভাপতি মংহাইথুই মার্মা, সাধারণ সম্পাদক অংবাচিং মার্মা, কোষাধ্যক্ষ উবাসিং মার্মা, সাবেক সাধারণ সম্পাদক চনুমং মার্মা ও সদস্য শৈলুমং মার্মা।

সাক্ষাৎকালে রুমা উপজেলার সামগ্রিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং এসব বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে এলাকার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রুমা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে রুমা উপজেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.