× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে আনসারের অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ২

১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১ পিএম

নারায়ণগঞ্জের খানপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদাম এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে আনসার সদস্যরা। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন আব্দুল খালেক ও আনোয়ার হোসেন। গভীর রাতে বিআইডব্লিউটিএ গুদাম এলাকায় ঐ দুই ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরি লক্ষ্য করেন কর্তব্যরত আনসার সদস্য নাছির উদ্দীন ও আবু বক্কর। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আনসার সদস্যরা গোপনে নজরদারি শুরু করেন।

একপর্যায়ে আনসার সদস্যরা সতর্কতার সাথে এগিয়ে গিয়ে দেখেন, ঐ দুই ব্যক্তি সেখানে বসে মাদক সেবন করছেন। কোনো সুযোগ না দিয়েই তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা এবং চুরি করার উদ্দেশ্যে আনা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ক্যাম্প ইনচার্জের মাধ্যমে তাদের বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ও সাহসী ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.