× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

*আনসারের তৎপরতায় নারায়ণগঞ্জে অস্ত্রসহ ছিনতাইকারী আটক*

১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮ পিএম

নারায়ণগঞ্জে আনসার বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক সাহসী তৎপরতায় দেশীয় ধারালো অস্ত্রসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার সকালে জেলার সোনারগাঁও এলাকার সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

সকাল আনুমানিক পৌনে দশটার দিকে মেইন গেটে কর্তব্যরত আনসার সদস্যরা দেখতে পান, উত্তেজিত সাধারণ জনতা এক ছিনতাইকারীকে ধাওয়া করছে। পালিয়ে ছিনতাইকারী ঐ কার্যালয়ের গেটের সামনে এলে পিসি মাসুদ মিয়ার নেতৃত্বে এপিসি সাইদুর রহমান, আনসার সদস্য মতিলাল ও লাইস মিয়া  অত্যন্ত সাহসিকতার সাথে ছিনতাইকারীকে আটক করেন।

আটককৃত ঐ  যুবকের নাম মোঃ এমদাদুল হক (১৯)। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে ছিনতাইকৃত ০১টি সচল মোবাইল ফোন এবং অপরাধে ব্যবহৃত ০১টি ধারালো দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

খবর পেয়ে সোনারগাঁও থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধারকৃত আলামতসহ আটক ছিনতাইকারীকে তাদের নিকট সোপর্দ করা হয়। সংকটাপন্ন মুহূর্তে আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাধারণ জনতা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.