× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৫ পিএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন বলেছেন, দৈনিক জনতা খুব শিগগিরই গণমানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হবে। সারাদেশে পত্রিকাটির প্রচারসংখ্যা বাড়ছে এবং মানুষের কাছে এটি ক্রমেই পৌঁছে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নীলফামারী জেলা পরিষদ হলরুমে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক জনতার নীলফামারী জেলা প্রতিনিধি এন.এম. হামিদী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওবায়দুর রহমান শাহীন বলেন, “দৈনিক জনতাকে আরও শক্তিশালী ও পাঠকপ্রিয় গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আজ নীলফামারীতে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের নিয়েই দৈনিক জনতার পথচলার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজয় অর্জন করতে চাই।”

তিনি আরও বলেন, “আজকের এই কঠিন সময়ে যারা আমাদের পাশে আছেন, দৈনিক জনতার সুদিনেও আমরা তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। সাংবাদিকদের ঐক্য, পেশাগত সততা ও গণমানুষের প্রতি দায়বদ্ধতাই আমাদের শক্তি।”

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন শেখ, দৈনিক নবচেতনার স্টাফ রিপোর্টার হামিদুল্লাহ সরকার, দৈনিক জনতার ডোমার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, সৈয়দপুর প্রতিনিধি শাহজাহান আলী মনন, দ্য ইন্ডিপেনডেন্ট-এর জেলা প্রতিনিধি আরেফিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুনের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। সভায় সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয়, ঐক্য ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.