× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ভ্যানচালকের মৃত্যু

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৩ পিএম

রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় এক ভ্যানচালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। দুর্ঘটনার দুই দিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকার মাথা এলাকায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বদরগঞ্জ থানা পুলিশ, সিআইডির ক্রাইম সিন টিম ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ সেপ্টেম্বর পাকার মাথা এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহত ভ্যানচালকের পরিচয় শনাক্ত করা যায়নি।নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহ বর্তমানে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।##


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.