প্রথমবারের মতো ফার্মেসি শিক্ষার্থী ও পেশাজীবীদের সংগঠন ‘সোসাইটি অব বাংলাদেশী ফার্মাসিস্ট’ (এসবিপি)-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ-আল-মারুফ দায়িত্ব পেয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির আহ্বায়ক জাকারিয়া হোসাইন ও সদস্যসচিব শামসুল আলম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শিফাত হোসাইন ও সৌরভ চন্দ্র বর্মণ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সিয়াম আহমেদ, হিমেল আহমেদ ম্যাক্স ও বাধন বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ হোসাইন দুর্জয় এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল মেহেদী দায়িত্ব পেয়েছেন। নারী কল্যাণ সম্পাদক মারুফা জাহান মীম এবং সহকারী নারী কল্যাণ সম্পাদক তাসলিমা তাবাসসুম নোমি।
এ ছাড়া অর্থ সম্পাদক ফাহিম মুন্তাসির, সহকারী অর্থ সম্পাদক বুকুল বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. নাহিদুল ইসলাম, শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক মাহমুদুল আরেফিন আবির, সহকারী শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক সুমন আহমেদ এবং ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাওসার মাহবুব দায়িত্ব পেয়েছেন।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক উসামা বিন আলম, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল্লাহ আল মাসিফ, যোগাযোগ সম্পাদক সাগর আহমেদ মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ হাসান সৌরভ।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসরাত জাহান এলা, শেখ আরাফ নিহাল, মো. শাহহাত হোসেন সিয়াম, ফিরোজ তালুকদার, মো. সাগর হোসেন, ইরফান খান, খান মোহাম্মদ তানভীর, জুনায়েদ হোসাইন তানিম, রাকিবুল ইসলাম মিশন ও মো. নুররবী হাসান।
এদিকে শিক্ষক ও পেশাজীবীদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।এছাড়া অধ্যাপক ড. এম. গোলাম সাদিক, ছাত্র উপদেষ্টা ড. এ.এইচ.এম. খুরশিদ আলম, ড. মো. আজিজ আব্দুর রহমান ও ড. মো. আব্দুল আলিম আল-বারী প্রতিনিধি হিসেবে রয়েছেন।
অন্যদিকে পেশাজীবী উপদেষ্টাদের মধ্যে রয়েছেন রেনাটা পিএলসির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মো. ওবায়েদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, আনোয়ার সাদাত, মো. আরিফুল ইসলাম, মো. রাবিউল আলম ও রফিকুন নবী।