× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে বন্যাকবলিত ৫৫০ পরিবারের পাশে বিজিবি, বিতরণ খাদ্যসামগ্রী

রাকিব আলী, কুষ্টিয়া প্রতিনিধি।

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চরচিলমারী গ্রামের ডিগ্রীরচর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ২৫০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একই দিনে চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরও ৩০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।

বিজিবি সূত্রে জানা যায়, চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও কৃষিশ্রমিকসহ স্থানীয় অনেক মানুষ কর্মসংস্থান হারিয়ে দুর্ভোগে পড়েছেন। এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিজিবির পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার, ৪৭ বিজিবির অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, জুনিয়র কর্মকর্তা ও বিজিবির সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিজিবির এই মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.