জমি নিয়ে বিরোধ ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলায় প্রতিপক্ষ তৌহিদ ইসলাম বাবুল লোকজন জামিনে এসে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাদের হুমকি-ধুমকিতে প্রতিবন্ধী সহ তিন ভাই বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। এই ঘটনায় তারা নিরাপত্তা চেয়ে সুধারাম থানায় আরেকটি জিডি করেছেন। সম্প্রতি জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নোয়াখালীর সদরের শল্যাঘটিয়া গ্রামে সন্ত্রাসী হামলায়, প্রতিবন্ধী সহ তিন ভাইকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করছে প্রতিপক্ষ বাবুর নেতৃত্বে শাওন সহ কয়েকজন বাড়াটে লোকজন। এই ঘটনায় আহত তিন ভাইকে নোয়াখালী জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে থানায় মামলা হয়েছে। দিকে প্রতিপক্ষ রাও পাল্টা আরেকটি মামলা করেছেন।
নোয়াখালী সদরের শল্যাঘটিয়া গ্রামের বটতলী বাজারের মসজিদের পাশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই সময় প্রতিবন্ধীসহ তিন ভাইকে রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করছে প্রতিপক্ষরা। আতঙ্কে রয়েছে তারা। । আহতরা হলেন মো. আর্জু (৩৬), মো. মঞ্জু (৩৩) ও প্রতিবন্ধী মো. শিমুল (৩০)। আহতদের ভাই বাদল ও আহতরা জানান। দীর্ঘদিন থেকে ৬নং নোয়াখালী ইউনিয়নের চর উরিয়া গ্রামের তৌহিদুল ইসলাম বাবু সাথে জমি নিয়ে বিরোধ চলছে, এই নিয়ে আদালতে ও মামলা রয়েছে। ঘটনার দিন মঙ্গলবার সকালে প্রতিপক্ষরা ভাড়াটে ৩০/৪০ জন নিয়ে জায়গা দখলের চেষ্টা করে এক পযার্য়ে তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে রড ও দেশীয় অস্ত্র নিয়ে পিটিয়ে তিনজন গুরুতর আহত করে।
এই ঘটনায় সুধারাম থানায় মামলা হয়েছে। এই ব্যাপারে ষপ্রতিপক্ষের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এদিকে মামলার অন্য আসামি দের গ্রেপ্তার দাবি জানান ভুক্তভোগী পরিবার। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।